| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়ায় গরীব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 10-03-2026 ইং
  • 219 বার পঠিত
ছাগলনাইয়ায় গরীব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
ছবির ক্যাপশন: ছাগলনাইয়ায় গরীব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ও সংগঠক ফারজানা আবু আহমেদ দিবা'র উদ্যোগে অসহায়, গরীব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণে আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকালে পূর্ব বাঁশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে প্রায় দুই শতাধিক অসহায় গরীব দুস্থদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ও সংগঠক ফারজানা আবু আহমেদ দিবা'র সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।

প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, আমরা যেন ঈদ উপহার সামগ্রী ঘরে ঘরে পৌঁছাতে পারি সেজন্য দোয়া করবেন। বিএনপি আপনাদের পাশে আছে থাকবে। আজকের এই আয়োজক মহিলা দলের নেত্রী দিবা'র মত সবাইকে এগিয়ে আসারও আহবান জানান তিনি।

ইফতার সামগ্রী বিতরণকালে অন্যন্যাদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক নুর আহম্মদ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল মোমিন ভুঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি জোলেখা আক্তার ডেইজি, সাধারণ সম্পাদক জয়নব বানু, ছাগলনাইয়া উপজেলা বিএনপি নেতা কাজী মাসুক, সাবেক ছাত্র ও যুবনেতা রিয়াজ উদ্দিন মজুমদার (টিপু), ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সফিকুর রহমান, উপজেলা মহিলা দলের যুগ্ন আহবায়ক ঝিনুক, সদস্য নিপা, বিজলী আক্তার, পৌর মহিলা দলের সভাপতি নিশি চৌধুরী, সদস্য সচিব হাজেরা আক্তার নুপুর, সংগঠক তানিয়া সুলতানা, সাবেক পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন সুমন, যুবনেতা আলাউদ্দিন সোহেল, উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group