| বঙ্গাব্দ
ad728
ad728

মিরসরাইয়ে উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 09-03-2026 ইং
  • 143 বার পঠিত
মিরসরাইয়ে উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি
ছবির ক্যাপশন: মিরসরাইয়ে উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি


মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাদিফকিরহাট জিসি-সাহেরখালী ভূঁইয়ার হাট সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির অংশ। স্থানীয় জনগণের চলাচল সহজ করতে এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে এই সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, কাজটি সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দারা ব্যাপকভাবে উপকৃত হবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

এছাড়া নুরুল আমিন তার বক্তব্যে ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে নেতা-কর্মীদের নির্দেশনা দিয়ে বলেন, ছাত্র সমাজ, যুবসমাজ মাদক, সন্ত্রাস নির্মূলে দায়িত্ব নেন। আমি সর্বোচ্চ সহযোগিতার হাত আপনাদের দিকে বাড়িয়ে দিব।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ দিদারুল আলম, মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলুসহ ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় অতিথিবৃন্দ কাজের সার্বিক অগ্রগতি ও মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এদিকে সড়ক সংস্কার কাজের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছিল। সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকার শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন চলাচলে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group