দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞায়কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটি’র মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনকল্যাণ সাধনের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
সংগঠনের সভাপতি জসিম ফরায়েজী'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুলফিকার আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় সাংবাদিকরা এলাকার নানা সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই এলাকার সমস্যাগুলো সাহসের সাথে গণমাধ্যমে তুলে ধরে সমাধানের পথ প্রশস্ত করতে হবে।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের বিষয়েও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ ইকবাল, কোষাধ্যক্ষ জিয়াউল হক পিন্টু, দপ্তর ও প্রচার সম্পাদক নাজমুল হাসান শুভ, কার্যনির্বাহী সদস্য মোয়াজ্জেম হোসেন মালদার এবং নুর হোসেনসহ সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |