| বঙ্গাব্দ
ad728
ad728

মাদ্রিদে ফেনী জেলা ফোরাম'র ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 23-02-2026 ইং
  • 324388 বার পঠিত
মাদ্রিদে ফেনী জেলা ফোরাম'র ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: মাদ্রিদে ফেনী জেলা ফোরাম'র ইফতার মাহফিল অনুষ্ঠিত


স্টার লাইন ডেস্ক:

স্পেনের রাজধানী মাদ্রিদে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার স্থানীয় বায়তুল মোকাররম মসজিদে ফেনী জেলা ফোরামের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে মাদ্রিদে বসবাসরত ফেনী জেলার প্রবাসীসহ সর্বস্তরের বাংলাদেশিরা অংশ নেন।

অনুষ্ঠান পরিচালনায় ও ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রাখেন মাদ্রিদ ফেনী জেলা ফোরামের সভাপতি মোহাম্মদ আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মামুন ও নজরুল ইসলাম,প্রচার সম্পাদক মাসুদ জামান, সহ- প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সোহেলসহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group