| বঙ্গাব্দ
ad728
ad728

ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 09-10-2026 ইং
  • 14 বার পঠিত
ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত




স্টাফ রিপোর্টার 

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ, মাইকিংসহ বিভিন্ন প্রচার-প্রচারণা চালাতে হবে। পাশাপাশি সরকারি দপ্তর, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পৌরসভার আওতাধীন পাড়া-মহল্লায় জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের পাশাপাশি বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখতে বাসিন্দাদের সচেতন করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

জেলা প্রশাসক আরও বলেন, ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট মজুত রাখতে হবে, যাতে কোনো অবস্থাতেই এর সংকট সৃষ্টি না হয়। রোগীরা যেন সময়মতো পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ‘ডেঙ্গু প্রতিরোধ ও বর্তমান পরিস্থিতিতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম ফয়সাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. সাদিকুর রহমান, ফেনী পৌরসভার মেডিকেল অফিসার কৃষ্ণ পদ সাহা এবং জেলার বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group