ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াডের (FIRSO) জাতীয় পর্যায়ে ব্রোঞ্জ পদক অর্জন করে ইতালির রোমে আন্তর্জাতিক পর্বের জন্য নির্বাচিত হয়েছেন ফেনী ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মনির। গত ৪ সেপ্টেম্বর ঢাকার UIU-তে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ‘রোবো টেক এন্টারপ্রেনারশিপ অ্যান্ড প্রজেক্ট’ বিভাগে ‘টিম অ্যাস্ট্রো নোভা’-এর হয়ে তিনি এ সাফল্য পান। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (অ্যাক্টিং) ড. মাসুদুল হক চৌধুরী এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল মনির। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মুহাম্মদ আফসার উদ্দিন। সাফল্যের প্রেক্ষিতে ভাইস চ্যান্সেলর (অ্যাক্টিং) ড. মাসুদুল হক চৌধুরী মনিরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়ে বলেন, "আন্তর্জাতিক অঙ্গনে আমাদের শিক্ষার্থী মনিরের এ সাফল্য ফেনী ইউনিভার্সিটির জন্য অত্যন্ত গর্বের। ইতালির বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকাকে উঁচুতে তুলে ধরার এই প্রয়াস আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে। তার এ অগ্রযাত্রায় ফেনী ইউনিভার্সিটির পক্ষ থেকে শুভকামনা।" উল্লেখ্য, এর আগেও মনির মালয়েশিয়ায় অনুষ্ঠিত 'ওয়ার্ল্ড সাস্টেইনেবিলিটি চ্যালেঞ্জ'-সহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় মেধার পরিচয় দিয়েছেন। আগামী ডিসেম্বরে ইতালির রোমে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |