এস.এন আবছার : সোনাগাজী বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো, যদিও এই নির্বাচনে দলীয় প্রতীক বা মনোনয়ন থাকবেনা তবে দল থেকে আমরা একজন কে সমর্থন দেবো, সেই প্রার্থীর বিজয়ের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে সোনাগাজী উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞাঁর সঞ্চালনায় সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি নেতা ও বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ পারভেজ, ফেনী জেলা বিএনপির সদস্য রবিউল হক শিমুল, পৌরসভা বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, ফেনী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞাঁ, উপজেলা মহিলা দলের আহবায়ক কামরুন নাহার কনা, পৌরসভা যুবদলের আহবায়ক ইকবাল হোসেন প্রমূখ। বক্তব্যে বক্তাগণ বলেন, দলীয় কাজ গতিশীল করার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে উপজেলা ও পৌরসভার সকল কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা প্রয়োজন। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ের জন্য দলের কমিটি ঘোষনা করার বিকল্প নাই বলেও নেতারা বক্তব্যে উল্লেখ করেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে হাজারো নেতাকর্মি সভায় অংশ গ্রহন করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |