নিজস্ব প্রতিনিধি
ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ জাফর হোসেন মজুমদারকে ফেনী ১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুর একান্ত সচিব (পিএস) পদে নিযুক্তি দেয়া হয়েছে।
এই নিয়োগ ১৯ ফেব্রুয়ারী তারিখ হতে কার্যকর হবে। বৃহস্পতিবার ফেনী-১ এর সমন্বয়ক (দপ্তর সেল) মাহফুজুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাফর হোসেন মজুমদার তার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন। তিনি ছাগলনাইয়া উপজেলার ৫নং মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামের সমাজসেবক মরহুম জহিরুল হক মজুমদার ও হোসনে আরা বেগমের সুযোগ্য পুত্র।
এর আগে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর ও মিডিয়া সেল এর প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ছাত্র জীবন থেকে ছাত্রদল, যুবদল ও বিএনপি ও অঙ্গ সংগঠনের রাজনীতি সাথে সম্পৃক্ত রয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |