| বঙ্গাব্দ
ad728
ad728

স্টার লাইন গ্রুপ'র জাফর উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচার!

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 21-08-2026 ইং
  • 4 বার পঠিত
স্টার লাইন গ্রুপ'র জাফর উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচার!
ছবির ক্যাপশন: স্টার লাইন গ্রুপ'র জাফর উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচার! ফেনী মডেল থানায় জিডি


শহর প্রতিনিধি:

ফেনীর স্বনামধন্য শিল্প গ্রুপ দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান স্টার লাইন গ্রুপের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। গ্রুপের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে পরিচালিত এ অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে একটি বিশেষ স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন এবং 'স্টার লাইন স্পেশালাইজড হাসপাতাল'-কে লক্ষ্য করে বানোয়াট, কাল্পনিক ও মানহানিকর তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

স্টার লাইন গ্রুপ প্রতিষ্ঠালগ্ন থেকেই গুণগত মান বজায় রেখে তাদের পণ্য ও সেবা ফেনী ছাড়িয়ে সমগ্র বাংলাদেশসহ বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে। সততা ও পেশাদারিত্বের কারণে প্রতিষ্ঠানটি দেশ-বিদেশে ব্যাপক সুনাম ও গ্রাহক আস্থা অর্জন করেছে। একটি অসাধু চক্র এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে এবং ব্যবসায়িক ঈর্ষা থেকে এমন ষড়যন্ত্রমূলক হীন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেন, "স্টার লাইন গ্রুপ শুরু থেকেই গুণে ও মানে আপসহীন থেকে মানুষের সেবা করে আসছে। পাহাড়সমান বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করেই আমরা আজকের এই অবস্থানে পৌঁছেছি। কতিপয় চক্রান্তকারী আমাদের অর্জিত সুনাম বিনষ্ট করতে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সঠিক বিচারের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছি।

একই সাথে কোনো প্রকার বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দেওয়ার জন্য সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group