সদর প্রতিনিধি:
বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ফেনীতে সুবধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, বই, খাতা ও কলম বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কলঘর নামক স্থানে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এ কর্মসূচীর আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার।
জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সবুজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মশিউর রহমান বিপ্লব।
ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল হালিম মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা বিএনপি সদস্য নুর হোসেন সেলিম, সদর উপজেলা বিএনপির সদস্য (দপ্তর) ইঞ্জিনিয়ার সাইফুল হক, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক উল্যাহ মজুমদার মুরাদ, কালিদহ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক লিটন, সাধারণ সম্পাদক মুন্সি সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজী গোলাম কিবরিয়া রাসেল, জেলা যুবদলের সদস্য ফখরুদ্দিন ভূঁইয়া ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সুমন।
জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সবুজ জানান, বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কালীদহ ও ধলিয়া ইউনিয়নের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠিতে বসবাসরত ৫০ জন শিক্ষার্থীকে খাতা, কলম, স্কুলব্যাগ ও নগদ ১ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছে। আগামীতে সংগঠনটির মাধ্যমে এ ধরনের কর্মসূচী আরো বৃহৎভাবে পালনের পরিকল্পনা রয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |