| বঙ্গাব্দ
ad728
ad728

সোনাগাজীর সোনাপুরে বিট পুলিশিং সভা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-08-2026 ইং
  • 6 বার পঠিত
সোনাগাজীর সোনাপুরে বিট পুলিশিং সভা
ছবির ক্যাপশন: সোনাগাজীর সোনাপুরে বিট পুলিশিং সভা


সোনাগাজী প্রতিনিধি: 

চুরি ডাকাতি মাদক সন্ত্রাস জঙ্গীবাদ যৌতুক ইভটিজিং মুক্ত সমাজ গড়তে সোনাগাজী মডেল থানা পুলিশ কর্তৃক সচেতনতা মূলক বিট পুলিশিং সভা বুধবার সন্ধ্যায় সোনাপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে।

আমিরাবাদ ইউনিয়ন বিট পুলিশিং সভাপতি মহি উদ্দিন মহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজল হক সোহেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাশিম। 

আইন শৃঙ্খলা বিষয়ক বক্তব্য রাখেন ইউনিয়ন বিট অফিসার উপ-পরিদর্শক সাইদ নুর, সহকারি বিট অফিসার শাহাদাত হোসেন। 

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সোনাপুর বাজারের ব্যবাসায়ী শেখ আনোয়ার, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমির খুরশিদ আলম, উপজেলা মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক আবদুল আউয়াল সজিব, সহ-সভাপতি মাইন উদ্দিন সাধারণ, বিএনপি নেতা হাজী আমির হোসেন 

সাবেক ইউপি সদস্য নুর করিম, সোনাপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারন আবুল হাশেম, সোনাপুর বাজারের ব্যবসায়ী জিয়া উদ্দিন রানা, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সালাহ উদ্দিন, সোনাপুর মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আস্রাফ আলী, ব্যবসায়ী ও জামায়াত নেতা আবদুল্লাহ জাহেদ, ছাত্রদল নেতা মেহেদী হাসান মিরাজ।

এসময় আইন শৃঙ্খলা রক্ষায় উপস্থিত জনসাধারণের অভিযোগ ও পরামর্শ গ্রহন করেন অফিসার ইনচার্জ। যেকোন অপরাধ কর্মকান্ড সবার আগে পুলিশ কে জানানোর জন্য অনুরোধ করা হয় এবং সন্ত্রাস মাদক ইভটিজিংসহ অপরাধ নিয়ন্ত্রনে সকলের সহগোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group