| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-08-2026 ইং
  • 13 বার পঠিত
ফেনীতে শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা
ছবির ক্যাপশন: ফেনীতে শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা


স্টাফ রিপোর্টার:

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ফেনীতে জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শহীদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী, হত্যাকাণ্ডের প্রতীকী বিচার ও ফাঁসি মঞ্চ স্থাপন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুবদল সভাপতি গাজী হাবিবউল্লাহ মানিক, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রদল সভাপতি এয়াকুব নবী, যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি কামরুল আহসান মাসুদ, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল এবং সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব ও ছাত্রদলের সাবেক সভাপতি মঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সওকত আলী জুয়েল, মজুমদার রশীদ, সাইফুল ইসলাম জিকু এবং দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের দাবি জানান। তারা বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি এবং সংশ্লিষ্ট অনেক আসামি জামিনে মুক্ত রয়েছে, যা জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে। এদের দ্রুত তদন্ত সম্পন্ন করে সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে কোনোভাবেই রাজনৈতিক বা ব্যক্তিস্বার্থে ব্যবহার করা উচিত নয়। প্রশাসনের মধ্যে যদি কোনো ফ্যাসিবাদের দোসর থেকে থাকে, তবে তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের তৎপরতা রোধে প্রশাসনকে কঠোর নজরদারি বাড়ানোরও দাবি জানানো হয়।

সভা শেষে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। পরে আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন, প্রতীকী ফাঁসি মঞ্চ প্রদর্শন এবং গণসংহতি কর্মসূচি পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group