মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই উপজেলার মিঠাছরা বাজার থেকে মাদবারহাট সড়কের সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সংস্কার কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন এমপি।
জানা গেছে, উপজেলার মিঠাছরা বাজার আরএন্ডএইচ হইতে মাদবারহাট আরএন্ডএইচ রোড ভায়া বামনসুন্দর দারোগারহাট জিসি-কাটাছরা ইউপি-ঝুলনপোল বাজার-মাদবারহাট বাজার এবং ইছাখালী ইউপি সড়কটি ৮ কিলোমিটার দৈর্ঘ্য ও ২৪ ফিট প্রস্থে সংস্কার করা হবে। যার চুক্তিমূল্য ধরা হয়েছে ২৩ কোটি ৯০ লাখ ২৬ হাজার ১৫০ টাকা। সড়কটিতে ৮টি ব্রীজ ও কালভার্ট নির্মাণ করা হবে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হক ট্রেডার্স সড়কটির সংস্কার কাজ করবে। কার্যাদেশ অনুযায়ী চলতি বছরের ১৪ মে থেকে আগামী ৫ নভেম্বরের মধ্যে সংস্কার কাজ শেষ করার কথা রয়েছে।
সড়ক সংস্কার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মনজুর মোর্শেদ কনক ও বিএনপি নেতা জাহিদ ভূঁইয়া আরিফের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, বিএনপি নেতা ফখরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম, বিএনপি নেতা নুরুল আলম মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, ছাত্রদল নেতা নাঈম সরকার।
এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, বিএনপি নেতা মাঈন উদ্দিন কোম্পানী, মফিজ উদ্দিন, আনোয়ার হোসেন, সিরাজুল হক সুজা, নাসির উদ্দিন, সামছুদ্দৌহা মামুন, নাজিম উদ্দিন মিয়াজী, আজিজুল হক মেম্বার, রবিউল হোসেন রবি, রেজাউল করিম সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, উপজেলার নিজামপুর-ভোরেরবাজার, জোরারগঞ্জ-টেকেরহাট সড়ক, চৈতন্যেরহাট-আবুরহাট সড়কের নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে। এই মহুর্ত্বে মিরসরাইতে প্রায় হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্কে ১০০ শয্যায় উন্নীত করা হচ্ছে। আবুতোরাবে আরো একটি স্বাস্থ্য কমপ্লেঙ্ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি স্থানীয়দেরকে বলবো ঠিকাদারকে সহায়তা করবেন। এখন জনগণের সরকার ক্ষমতায় আছে। সকল উন্নয়ন কাজ জনগণের জন্য। ঠিকাদারদের বলবো আপনারা মানসম্পন্ন কাজ করবেন। যেন বিগত সময়ের মতো কাজ না হয়। মানুষ যেনো বলে কাজ ভালো হচ্ছে; আগের কাজ ভালো হয়নি।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। আমি সবাইকে বলবো জনগণের সাথে সম্পর্ক রাখবেন। প্রত্যেকটা কর্মী যেন ভালো ব্যবহার করেন। আপনাদের আচরণের কারণে যেন জনগণ মুখ ফিরিয়ে না নেই। কেউ কেউ বলে আমরা পালিয়ে যাবো। আমরা এমন কাজ করবো না যেনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাউকে পালাতে না হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের পালানোর ইতিহাস নেই। একটি চক্র ষড়যন্ত্র করছে। কেউ বলে আমাদের ২৪ ঘন্টায় ফেলে দিবে, কেউ বলে ১ মাস, কেউ বলে ১ বছরের মধ্যে ফেলে দিবে। আপনারা ৯৬ সালেও ষড়যন্ত্র করেছিলেন ২৪ এর পরাজিত শক্তির সাথে একত্রিত হয়ে। ওয়ান ইলেভেন এর সময় মাইনাস ২ ফর্মুলা করে ষড়যন্ত্র করেছিলা। শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলো কিন্তু খালেদা জিয়া পালাইনি। আমি নেতাকর্মীদের বলবো জনগণের সাথে একত্রিত হয়ে কাজ করার জন্য। গত ১৭ বছর আমরা আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন করিয়েছি।’
স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে তিনি বলেন, ‘আগামী স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে যাকে মনোনয়ন দিবে সবাই ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করবেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য শান্তি-শৃঙ্খলা অব্যাহত রাখার জন্য আগামীতে প্রত্যেকটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানকে বিজয়ী করতে হবে। চেয়ারম্যানকে বিজয়ী করার জন্য সবার মধ্যে সুদৃঢ় ঐক্য রাখতে হবে। আমরা নিজের স্বার্থ বড় করার জন্য নিজেকে যেনো দল থেকে বড় মনে না করি। সবাই যেনো দলের ছাড়ার ভেতর থাকার চেষ্টা করি। সবাই মিলে গ্রুপিং না করে দলের হয়ে কাজ করুন। দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিবে। কেউ দলের বাইরে গেলে তার বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে। কেউ তার পক্ষে থাকবেনা।’
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |