স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সদর কার্যালয়ের নির্দেশনা ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের তত্ত্বাবধানে ফেনীতে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন মিলনায়তনে আয়োজিত সভায় বিআরটিএ ফেনী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. আল ফায়সালের নির্দেশনায় শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সড়ক দুর্ঘটনা হ্রাসে ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়। এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।
সভায় বক্তব্য রাখেন, বিআরটিএ ফেনী সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আবদুল বারী, সহকারী মোটরযান পরিদর্শক এসএম সামিউল ইসলাম ও ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. ওবায়েদ উল্যা।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার এবং নির্ধারিত গতিসীমা অনুসরণ করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের সচেতনতার মাধ্যমে পরিবার ও সমাজেও নিরাপদ সড়কের বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব।
এছাড়ও কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক সাইন-সংবলিত লিফলেট বিতরণ করা হয় এবং প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন ট্রাফিক সাইন ও সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়। এতে বিদ্যালয়ের প্রায় ১১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |