| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী পৌরসভার উদ্যোগে ৩৬শ পরিবারকে চাল বিতরণ চাল বিতরণে নয়-ছয় বরদাস্ত করা হবেনা -জয়নাল আবেদীন এমপি

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 28-07-2026 ইং
  • 9 বার পঠিত
ফেনী পৌরসভার উদ্যোগে ৩৬শ পরিবারকে চাল বিতরণ  চাল বিতরণে নয়-ছয় বরদাস্ত করা হবেনা  -জয়নাল আবেদীন এমপি
ছবির ক্যাপশন: ফেনী পৌরসভার উদ্যোগে ৩৬শ পরিবারকে চাল বিতরণ চাল বিতরণে নয়-ছয় বরদাস্ত করা হবেনা -জয়নাল আবেদীন এমপি


স্টাফ রিপোর্টার:

ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেছেন, চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বা নয়-ছয় হলে তা বরদাস্ত করবো না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ অনিয়মের অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ মানবিক সহায়তা কর্মসূচির জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। 

গতকাল সকালে ফেনী পৌরসভা মিলনায়তনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৬০০ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণকালে এসব মন্তব্য করেন তিনি। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পৌরসভা প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।

পৌরসভা সূত্রে জানা যায়, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১৮টি ওয়ার্ডের ৩ হাজার ৬০০ পরিবারের মধ্যে মোট ৩৬ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেনী পৌরসভা প্রশাসক দিদারুল আলম, প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন, ডা: কৃষ্ণ পদহ শাহা,

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও ফেনী চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আমান উদ্দিন কায়সার সাব্বির, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কর, জেলা যুবদলের সদস্য মায়ন পাটোয়ারীসহ বিএনপির নেতাকর্মী ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধনকালে সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন, চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বা নয়-ছয় হলে তা বরদাস্ত করবো না। এবং সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ অনিয়মের অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ মানবিক সহায়তা কর্মসূচির জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

ফেনী পৌরসভার প্রশাসক দিদারুল আলম বলেন, পৌরসভার ১৮টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ৩ হাজার ৬০০ দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ৩৬ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। প্রথম দিনে পৌরসভা প্রাঙ্গণে ও সুলতাপুর এলাকায় ৫৪০টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। কোনো পরিবার নির্ধারিত ১০ কেজির কম চাল পেলে তাৎক্ষণিকভাবে পৌর কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group