| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট'র পরিচিতি সভা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 24-07-2026 ইং
  • 11 বার পঠিত
ফেনীতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট'র পরিচিতি সভা
ছবির ক্যাপশন: ফেনীতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট'র পরিচিতি সভা


স্টাফ রিপোর্টার:

ফেনীতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট (জাসাস) জেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কস্থ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।

জেলা আহ্বায়ক মীর মাসুদ পারভেজের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ও যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, ডিএফ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল হক, ড্যাবের ফেনী জেলা দপ্তর সম্পাদক ডা. কামরুজ্জামান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, ফেনী জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মিজানুর রহমানসহ জাসাস ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরিচিতি সভার শুরুতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের জেলা সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন রুয়েছ সংগঠনের প্রবন্ধ উপস্থাপন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group