| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 24-07-2026 ইং
  • 17 বার পঠিত
ফেনীতে উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ফেনীতে উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি:

ফেনীতে হাজার হাজার পূর্ণার্থীর অংশ গ্রহনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে ফেনীর সর্ববৃহৎ মন্দির শহরের ট্রাংক রোডস্থ জয়কালী মন্দির, এসএসকে রোডস্থ জগন্নাথ বাড়ি মন্দির ও সহদেবপুরের ইস্কন মন্দিরে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নেয়। 

এ উপলক্ষে ফেনীতে জমকালো আয়োজন করা হয় ফেনীর দক্ষিণ সহদেবপুর আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে। এ মন্দিরে রথযাত্রার আলোচনা শেষে উল্টো রথযাত্রার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল আমিন সরকার।

ফেনী রাধাবংশীদারী মন্দিরের অধ্যক্ষ নিতাই গৌরাঙ্গ দাসাধিকারীর সভাপতিত্বে ও ইসকন মন্দিরের গীতা স্টাডি কোর্সের সহকারী পরিচালক ভদ্রকারিনী দেবী দাসীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি এডভোকেট পার্থ পাল চৌধুরী, ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সমীর চন্দ্র কর, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তপন কর, জেলা ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক লিটন সাহা, জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চৌধুরী, ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস, জেলা পূজা উদযাপন ফ্রন্ট সাধারণ সম্পাদক জ্ঞান রঞ্জন শর্মা, জেলা যুব ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সৌরভ সাহা প্রমুখ। অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। 

এতে বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের ব্যাক্তিবর্গ অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group