| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রামে বন্যার্তদের পাশে ফেনী জেলা যুবদল

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-07-2026 ইং
  • 8 বার পঠিত
চট্টগ্রামে বন্যার্তদের পাশে ফেনী জেলা যুবদল
ছবির ক্যাপশন: চট্টগ্রামে বন্যার্তদের পাশে ফেনী জেলা যুবদল


নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামে বন্যার্তদের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে ফেনী জেলা যুবদল। গতকাল বুধবার সকালে ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাতের নেতৃত্বে ১২ সদস্যের একটি টিম ৫ শতাধিক খাবারের প্যাকেট ও নগদ অর্থ সহায়তা নিয়ে চট্টগ্রামের বন্যা কবলিত এলাকায় পৌঁছে। 

সেখানে বাঁশখালী উপজেলা যুবদলের আহবায়ক আবু আহমেদের সহযোগিতায় বন্যা দুর্গত সরল ইউনিয়নের মিনজিরতলা এলাকায় বন্যা কবলিতদের মাঝে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়। এছাড়াও বাঁশখালীর আশপাশের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে শুকনো খাবারের প্যাকেট ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। 

ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খোন্দকার বলেন,  কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন (এমপি'র) এর নির্দেশে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষে বন্যা কবলিত বাঁশখালীতে আমরা সহায়তা বিতরণ করেছি। 

তিনি বলেন, বুধবার ফেনী জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত ও যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন সুমনের নেতৃত্বে ত্রান সহায়তা পৌঁছানো হয়েছে। এর বাহিরে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ভিপি বেলাল, জেলা যুবদলের সদস্য পাঁচগাছিয়ার শামীম আনসারীসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের উদ্যোগে পৃথকভাবে চট্টগ্রামের বন্যার্তদের  মাঝে ত্রাণ সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে। চট্টগ্রামের মানুষ ফেনীতে বন্যা দুর্গতদের পাশে ছিল; আমরাও তাদের এই দুর্যোগকালীন সময়ে পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করতে চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group