| বঙ্গাব্দ
ad728
ad728

হাতিয়ায় ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-07-2026 ইং
  • 10 বার পঠিত
হাতিয়ায় ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড
ছবির ক্যাপশন: হাতিয়ায় ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড


নোয়াখালী প্রতিনিধি:

ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী হাতিয়ার ১৯ জেলেকে মাছ ধরার ট্রলারসহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

গতকাল বুধবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। 

কোস্ট গার্ড জানায়, গত ৮ জুলাই এফবি মা-২ নামক একটি ফিশিং বোট ১৯ জন জেলেসহ হাতিয়া থেকে মাছ ধরার জন্য সাগরে যায়।  গত সোমবার ইঞ্জিন বিকল হয়ে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।  ২ দিন পর গতকাল বুধবার মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসেন তারা। গতকাল সকালের দিকে বোটের এক জেলে কোস্ট গার্ডকে বিষয়টি অবহিত করেন। 

তথ্য পেয়ে তাৎক্ষণিক কোস্ট গার্ড স্টেশন ভাসানচর ও অপারেশন সুরক্ষায় নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে চট্টগ্রামের নরম্যান্স পয়েন্ট থেকে পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল হওয়া বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করে। 

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। একইসঙ্গে সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় জনগণের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে।  

তিনি আরও বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group