| বঙ্গাব্দ
ad728
ad728

ফুলগাজীতে মুহুরি নদী থেকে যুবকের লাশ উদ্ধার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 05-07-2026 ইং
  • 6 বার পঠিত
ফুলগাজীতে মুহুরি নদী থেকে যুবকের লাশ উদ্ধার
ছবির ক্যাপশন: ফুলগাজীতে মুহুরি নদী থেকে যুবকের লাশ উদ্ধার


ফুলগাজী প্রতিনিধি: 

ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর এলাকায় মহুরি নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফুলগাজী থানার পুলিশ। নিহত ওই যুবকের নাম সাকিব হাসান (২৪)। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার মোহাম্মদ আলীর ছেলে। গত শুক্রবার সকালে পরশুরাম উপজেলার চিথলিয়া দক্ষিণ জঙ্গলঘোনা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসেন। 

গত শনিবার দুপুরে পরশুরাম উপজেলার জঙ্গলঘোনা মুহুরী ব্রিজ সংলগ্ন নদীতে গোসল করার সময় তিনি নিখোঁজ হন। নিখোঁজের প্রায় বিশ ঘন্টা পর গতকাল রোববার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত শনিবার দুপুর একটার দিকে পরশুরাম উপজেলার জঙ্গলঘোনা মুহুরী ব্রিজ সংলগ্ন নদীতে শাকিব নামে এক যুবক গোসল করার সময় নিখোঁজ হন। বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন তাকে নদীর পানিতে অনেক খোজাখুজি করেন। এক পর্যায়ে চট্টগ্রাম থেকে একদল ডুবুরি দল এসেও নিখোঁজ শাকিবের সন্ধানে ব্যার্থ হন। গতকাল রোববার সকালে উপজেলার জিএমহাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর এলাকায় মহুরি নদীতে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা (৯৯৯) নাম্বারে ফোন করেন। পরে উপজেলা ফায়ারসার্ভিস ও থানা পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন শাকিব হাসান নামে এক যুবকের লাশ উদ্ধারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল তৈরির পর গতকাল রোববার দুপুরে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group