নিজস্ব প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার পাশাপাশি গণমাধ্যম, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
বক্তব্যে রফিকুল আলম মজনু বলেন, এনটিভি দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের আস্থা অর্জন করেছে। সত্য ও জনস্বার্থের সাংবাদিকতার এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।
জেলা প্রশাসক মনিরা হক বলেন, এনটিভি সবসময় সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ ধারার সংবাদ পরিবেশন করে আসছে। অতীতের মতো ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমি প্রত্যাশা করি।
পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা প্রয়োজন। আগামী দিনেও এ মধুর সম্পর্ক বজায় থাকবে বলে আশা করি।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা আবু তাহের, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রহিম।
আলোচনা সভা শেষ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন অতিথিরা। এর আগে অনুষ্ঠানের শুরুতে এনটিভির সাবেক ফেনী জেলা প্রতিনিধি সদ্য প্রয়াত ওছমান হারুন মাহমুদ দুলালের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এনটিভির ফেনী জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা কান্তা, ফেনী মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদর, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহা সচিব মহি উদ্দিন খন্দকার, জেলা খেলাফত মজলিশের যুগ্ন সম্পাদক আজিজ উল্ল্যাহ আহমদী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলয় শরিফুল ইসলাম অপুসহ ফেনীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |