| বঙ্গাব্দ
ad728
ad728

ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে ২ এমপির সহযোগিতা চাইলেন ফেনী চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 03-07-2026 ইং
  • 9 বার পঠিত
ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে ২ এমপির সহযোগিতা চাইলেন ফেনী চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ
ছবির ক্যাপশন: ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে ২ এমপির সহযোগিতা চাইলেন ফেনী চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ


স্টাফ রিপোর্টার:

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু ও ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতারা। এ সময় তাঁরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে দুই সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।

গত বৃহস্পতিবার বিকেলে প্রথমে ছাগলনাইয়া উপজেলা পরিষদে ফেনী-১ আসনের সংসদ সদস্যের কার্যালয়ে এবং পরে ফেনী-২ আসনের সংসদ সদস্যের বাসভবনে গিয়ে নবনির্বাচিত নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আমান উদ্দিন কায়সার সাব্বির, জুনিয়র সহ-সভাপতি রিয়াজ মো. সাইদুর রহমান জুয়েল ও মো. মাঈন উদ্দিন।

এ ছাড়া সাধারণ ক্যাটাগরির পরিচালক মোহাম্মদ নুর উদ্দিন, সাবরিনা চৌধুরী, ফারুক ভুইয়া, মো. নুরুল আফছার ও মো. শারাফাত হোসেন চৌধুরী এবং সহযোগী ক্যাটাগরির পরিচালক সাইফুল ইসলাম, রমিজ উদ্দিন আহাম্মেদ, তৌহিদুল ইসলাম, মোস্তাফা কামাল, আরিফুল ইসলাম মাহমুদ, মোহাম্মদ তামিম ও মো. শহীদ উল্যাহ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত নেতারা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ ও বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশ নেওয়ার জন্য দুই সংসদ সদস্যকে আমন্ত্রণ জানান।

এ সময় ফেনীর ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, শিল্পায়নের বিকাশ এবং জেলার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে জনপ্রতিনিধি ও ব্যবসায়ী সমাজের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে মতবিনিময় হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group