| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়া ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত-৫

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 01-07-2026 ইং
  • 15 বার পঠিত
ছাগলনাইয়া ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত-৫
ছবির ক্যাপশন: ছাগলনাইয়া ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত-৫


ছাগলনাইয়া প্রতিনিধি: 

ছাগলনাইয়ায় হঠাৎ জমি থেকে সড়কে ওঠা ট্রাক্টরের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে সাহাব উদ্দিন খোকন (৫৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার  সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বঙ্মাহমুদ সড়কের রৌশন ফকির মাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাব উদ্দিন খোকন ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ছাগলনাইয়া থেকে বঙ্মাহমুদের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি রৌশন ফকির মাজারের দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত দিক (পশ্চিম দিক) 

জমি থেকে সড়কে ওঠা সময় একটি দ্রুতগামী পাওয়ার ট্রাক্ট'টি সিএনজি চালিত অটোরিকশাকে

সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুড়মে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী সাহাব উদ্দিন খোকন মারা যান।

দুর্ঘটনায় আহতরা হলেন-সিএনজি চালক হাসান (২৬), নিহত খোকনের ছেলে ইফাজ উদ্দিন (২২), লিজা (৩৫) ও আবদুল হক (৬৩)। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক ট্রলিসহ চালককে আটক করেছে। আটক চালকের নাম হৃদয় (২১)। সে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নিলক্ষী বিষ্ণপুর গ্রামের আবদুল বারেকের ছেলে।

খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হঠাৎ জমি থেকে সড়কে ওঠা ফ্যাক্টরের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত এবং ৫ জন আহত হয়েছেন। ঘাতক ট্রলিসহ এর চালককে আটক করা হয়েছে। এই বিষয়ে থানায় মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group