| বঙ্গাব্দ
ad728
ad728

বসুরহাট পাবলিক পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 30-06-2026 ইং
  • 11 বার পঠিত
বসুরহাট পাবলিক পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী
ছবির ক্যাপশন: বসুরহাট পাবলিক পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী


নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পাবলিক পাঠাগারের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা প্রশাসন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পাঠাগারের কার্যক্রম, বইপড়ার অভ্যাস গড়ে তোলা এবং সমাজে জ্ঞানচর্চা বিস্তারে পাঠাগারের ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল হাই সলম কলি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বসুরহাট পাবলিক পাঠাগারের প্রধান উদ্যোক্তা মো. শাহাদাত হোসেন সোহাগ, সহসভাপতি করিমুল হক সাথী ও গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ সোহাগ এবং যুগ্ম সম্পাদক জাহিদ আল আহসান সৌরভ।

পাঠাগারের সভাপতি গোলাম কিবরিয়া বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাইসা ভূইয়া।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পাঠাগারের কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তাঁরা মত প্রকাশ করেন।

শেষে,পাঠাগারের পক্ষ থেকে যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়'র ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় রাঁইসা ভূঞাঁ কে সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়। সঙ্গীত বিদ্যালয়ের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান'র মধ্য দিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group