| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে বণিক সমিতির নির্বাচন দাবী ও চুরির প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 24-06-2026 ইং
  • 17 বার পঠিত
পরশুরামে বণিক সমিতির নির্বাচন দাবী ও চুরির প্রতিবাদে মানববন্ধন
ছবির ক্যাপশন: পরশুরামে বণিক সমিতির নির্বাচন দাবী ও চুরির প্রতিবাদে মানববন্ধন


পরশুরাম প্রতিনিধি

পরশুরাম বাজারে গতকালসহ সম্প্রতি বিভিন্ন সময় চুরির ঘটনা, ব্যবসায়ীদের নিরাপত্তা ও নির্বাচিত বণিক সমিতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

গতকাল বুধবার উপজেলা গেইটের সামনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা নূর মোহাম্মদের সভাপতিত্বে ও ব্যবসায়ী প্রতিনিধি জয়নাল আবেদীন রকি পরিচালনায় স্থানীয় ব্যবসায়ী ও দোকান মালিকদের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বর্তমান বণিক সমিতির দায়িত্বশীলদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, বণিক সমিতির চরম অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণেই বাজারে প্রতিনিয়ত এমন চুরির ঘটনা ঘটছে। বাজারে নিরাপত্তা প্রহরী থাকা সত্ত্বেও যেই ছুরির ঘটনা ঘটতেছে তাতে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। 

পরশুরাম বাজারের ব্যবসায়ী আপন ট্রেলারের স্বত্বাধিকারী অধিকারী বলেন, পরশুরামের চুরির মত ঘটনা জন্য অনির্বাচিত বণিক সমিতি দায়ী। পরশুরাম বাজারে আমার ৪২ বছরের ব্যবসায়ী জীবনে আমি কখনো বণিক সমিতির নির্বাচন হতে দেখিনি। 

একজন ব্যবসায়ী বলেন, দেশ স্বাধীনের পর থেকে দেশে অনেক সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু পরশুরাম বাজারে বণিক সমিতির পরিবর্তন হয় নাই। পরশুরাম বাজারে কখনো নির্বাচিত বণিক সমিতি দেখি নাই।

মানববন্ধনে ব্যবসায়ীরা অবিলম্বে বর্তমান অকার্যকর কমিটি বিলুপ্ত করার দাবি জানিয়েছে এবং সুষ্ঠু ও ব্যবসাহীদের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর ও জবাবদিহিমূলক কমিটি গঠনের জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group