স্টার লাইন ডেস্ক:
ফেনী পৌর মৎস্য আড়তে অভিযান চালিয়ে ৮০ কেজি জেলি মিশ্রিত গলদা চিংড়ি জব্দ করেছে মোবাইল কোর্ট।
গতকাল ভোরে পৌর মৎস্য আড়ৎ এ চিংড়িতে অপদ্রব্য জেলি ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ ফিশিং নামক মৎস্য আড়ৎ থেকে প্রায় ৮০ কেজি জেলি পুশকৃত গলদা চিংড়ি জব্দ করা হয় । মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১ নং ধারা অনুসারে মালিককে ৪০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত চিংড়ি মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে।
একই সাথে অন্যান্য মৎস্য আড়ৎ ও ক্রেতাদেরকে জেলি পুশকৃত চিংড়ির স্বাস্থ্যঝুকি, ওজন বৃদ্ধি, গ্রেড পরিবর্তন করে প্রতারণার বিষয়ে সচেতন করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেনী সদর, সুলতানা নাসরিন কান্তা। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.), ফেনী সদর, ফেনী মোঃ মিরাজুল ইসলাম, জেলা মৎস্য দপ্তর, ফেনী এর প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনী, আড়ৎ এর সমিতির সাধারণ সম্পাদক ।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |