
বিশেষ প্রতিনিধি, Reporter।।
পরশুরাম প্রতিনিধি:
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে পরশুরাম সরকারি কলেজ মিলনায়তনে পিএফজির উপজেলা কমিটির উদ্যোগে সভার আয়োজন করা হয়।
পিএফজির অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদারের সভাপতিত্বে ও কোঅর্ডিনেটর এম এ হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সুজন-সুশাসনের জন্য নাগরিক পরশুরাম উপজেলা কমিটির সভাপতি ইউসুফ বকুল, দি হাঙ্গের প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ, ফিল্ড অফিসার খোদেজা বেগম, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, নারী উদ্যোক্তা রোশনা আক্তার রুমি, জোহরা আক্তার রুমা ও চুমকি কর্মকার প্রমুখ।
সভায় এলাকার শান্তি, সম্প্রীতি, সামাজিক অবস্থান এবং সংঘাত নিরসনে নাগরিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তারা যুবসমাজকে সামাজিক সম্প্রীতি রক্ষা ও গুজব-সহিংসতা প্রতিরোধে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।