| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ভূল চিকিৎসায় গৃহিণীর মৃত্যু অভিযোগ, অস্ত্রোপচার বিভাগ সিলগালা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-06-2026 ইং
  • 18698 বার পঠিত
ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ভূল চিকিৎসায় গৃহিণীর মৃত্যু অভিযোগ, অস্ত্রোপচার বিভাগ সিলগালা
ছবির ক্যাপশন: ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ভূল চিকিৎসায় গৃহিণীর মৃত্যু অভিযোগ, অস্ত্রোপচার বিভাগ সিলগালা


ছাগলনাইয়া প্রতিনিধি 

ছাগলনাইয়ায় পৌর শহরের মানারাত হাসপাতাল অ্যান্ড কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারের ভুল চিকিৎসায় মনিকা আক্তার তিশা (২৩) নামক এক নারীর মৃত্যু অভিযোগ উঠেছে। নিহতের স্বামী ওমান প্রবাসী করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার বাসিন্দা এবং নিহত তিশার ৫ বছরের এক কন্যা সন্তান রয়েছে। এর জেরে হাসপাতালের অস্ত্রোপচার বিভাগ বন্ধ (সিলগালা) করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

গতকাল শুক্রবার দুপুরে স্বাস্থ্য বিভাগ এ ব্যবস্থা নেয়। এর আগে, এদিন সকালে হাসপাতালটিতে ভাঙচুর চালানো হয়। এর জেরে হাসপাতালের অস্ত্রোপচার বিভাগ সিলগালা ও ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

জানা গেছে, হাসপাতালের অস্ত্রোপচার বিভাগে ডা. আশিক এলাহী নামে এক চিকিৎসকের তত্ত্বাবধানে ওই রোগীকে ভর্তি করানো হয়। রোগীর টনসিলের সমস্যা ছিল। তাকে হাসপাতালে আনা হলে অস্ত্রোপচার করার কথা বলা হয়। বৃহস্পতিবার রোগীর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে বলেন ডা. আশিক এলাহী। অস্ত্রোপচারের জন্য ২৫ হাজার টাকা বলা হয়। পরে ২৩ হাজার টাকায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, স্বজনদের মাধ্যমে রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা হাসপাতালে জড়ো হতে থাকেন। তারা হাসপাতালে ভাঙচুর শুরু করলে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, রোগীটিকে গত বৃহস্পতিবার আমাদের এখানে ভর্তি করা হয়। পরে জানতে পারি ওষুধের রিঅ্যাকশনজনিত কারণে তিনি মারা যান। এ নিয়ে রোগীর স্বজনদের সঙ্গে আমরা কথা বলেছি। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে একদল যুবক মোটরসাইকেল মহড়া দিয়ে হাসপাতালে এসে ভাঙচুর চালিয়ে তছনছ করে দেয়।

ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়া জানান, ছাগলনাইয়া মানারত হাসপাতালে ভুল চিকিৎসায় একজনের মৃত্যু খবর শুনে তাৎক্ষণিক হাসপাতালে উপস্থিত হয়েছি। পরিবারের দাবি ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে, পরিবার থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু তাহের জানান, প্রাথমিক তদন্তে চিকিৎসায় অবহেলা ও হাসপাতালের অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেছে। হাসপাতালটির অস্ত্রোপচার বিভাগ সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে। ঘটনা তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group