| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে সীমান্তে বিএসএফ কর্তৃক পুশ-ইন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-06-2026 ইং
  • 5341 বার পঠিত
ফেনীতে সীমান্তে বিএসএফ কর্তৃক পুশ-ইন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ছবির ক্যাপশন: ফেনীতে সীমান্তে বিএসএফ কর্তৃক পুশ-ইন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ


শহর প্রতিনিধি

সীমান্তে বিএসএফ কর্তৃক পুশ-ইন ও হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ফেনী শহরের ট্রাংক রোড়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ১১ দলীয় ঐক্যের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। 

এতে নেতৃবৃন্দ বলেন,  দীর্ঘদিন ভারত বাংলাদেশের সীমান্তে যেভাবে পুশইন ও অপতৎপরতা চালাচ্ছে এটি পৃথিবীর কোন সীমান্তে নজির নেই। এটি একটি অসভ্য তৎপরতা। ভারত যদি এ অসভ্যতা বন্ধ না করে, বাংলাদেশের সরকারী দল ও বিরোধী দল একত্রিত হয় সমুচিত জবাব দেবে। এ সময় বক্তারা সরকারকে নতজানু মানসিকতা পরিহার করে দেশের স্বার্থে ভারতীয় বিষয়ে ভূমিকা রাখার অনুরোধ জানান। 

জামায়াতের ফেনী জেলা আমীর মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। জামায়াতের জয়েন্ট সেক্রেটারি জামাল উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফতে মজলিসের জেলা সভাপতি মুজাফফর আহমদ জাফরী, খেলাফত মজলিসের নেতা নাজমুল আলম, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আবদুর রহীম, ছাত্র শিবিরে ফেনী জেলা সভাপতি ইমাম হোসেন আরমান, এনসিপির যুব পার্টির সভাপতি পারভেজ আহাম্মদ, ইসলামী ছাত্র শিবিরের শহর সেক্রেটারি শফিকুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ফেনী জেলা সভাপতি মোহাম্মদ ইসমাইল, শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী জেলা সভাপতি ফারুক আহমেদ আজাদ প্রমুখ। 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের খেজুর চত্বর, বড় জামে মসজিদ হয়ে জহিরিয়া মসজিদ ও ট্রাংক রোড প্রদক্ষিন করে। এতে অংশ গ্রহনকারীরা ভারত বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group