পরশুরাম প্রতিনিধি
ফেনীর পরশুরামে ১৫ মামলার আসামি চিহ্নিত মাদক কারবারী সোহেল প্রকাশ কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরের দিকে পরশুরাম বাজার থেকে তাকে আটক করা হয়। কালু পরশুরাম পৌরসভার ১ নং ওয়ার্ড বাউরখুমা গ্রামের তালুকপাড়াস্থ সিকান্দার প্রকাশ ইস্কান্দারের ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন মাদক কারবারী কালু ফেনীর সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে ভারত থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন। ফেনী ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারলেও সে জামিনে বের হয়ে ফের মাদক কারবারে জাড়িয়ে পড়ে। মাদক কারবারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী নেটওয়ার্ক তৈরী করে কালু।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ গোলাম হক্কানী ও এসআই মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার দুপুরের দিকে পরশুরাম শহরের উত্তর বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ব্রিজের পাশ থেকে তাকে আটক করা হয়।
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম বলেন, কালু নামে গ্রেপ্তারকৃত এ ব্যক্তির নামে ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলার তথ্য পাওয়া গেছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |