স্টার লাইন ডেস্ক
'কথায় কবিতায় কবি ওবায়েদ মজুমদার' শীর্ষক কবির সৃষ্টিকর্মের উপর আলোচনা ও পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেলে মিজান রোডস্থ গ্র্যান্ড টেস্ট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো 'কথায় কবিতায় কবি ওবায়েদ মজুমদার' শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, কবি ড. আবু হেনা আবদুল আউয়াল। সাইফুল আলমের সঞ্চালনা ও কবি কাজী ইমাম রত্নের সভাপতিত্বে অনুষ্ঠিত পাঠচক্রে আরো আলোচনা করেন, অধ্যক্ষ মোক্তার হোসেন, লোকসাহিত্য গবেষক ম.পানা উল্লাহ, প্রফেসর গাজী গিয়াস উদ্দিন, ইন্সট্রাক্টর এমরান হোসেন, কবি মঞ্জুর তাজিম, কবি ইকবাল চৌধুরী, সাংবাদিক এন এন জীবন, প্রফেসর জাহাঙ্গীর আলম, প্রফেসর মোজাম্মেল হোসেইন, প্রভাষক শিরিন রহমান, কবি সালেহা খানম, কবি সাঈদ লিটন, কবি রাবেয়া সুলতানা, হাসান সাঈদ, শামীম পাটোয়ারী, সালাম ফরায়েজী, শাহাদাত মাহমুদ সিদ্দিকী, আশাবরি কান্তি দিশা, কবি শারমিন নিশু ও মো. সুবোধ।
প্রধান আলোচক ড. আবু হেনা আব্দুল আউয়াল বলেন, যে কবিতায় দেশপ্রেম ও জনগণের মনের কথা উচ্চারিত হয়, সে কবিতাকে গণমানুষের কাছে ছড়িয়ে দেয়ার দায়িত্ব সকল কবির'। সে দায়িত্ব পালনের লক্ষ্যে বলপয়েন্টের এধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
সবার শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন, বলপয়েন্ট সাধারণ সম্পাদক কবি ইকবাল আলম। নিজের লেখা বই 'নর্মদা রমণী' ও 'বিশেষ দ্রষ্টব্য' প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন কবি ওবায়েদ মজুমদার। গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন যথাক্রমে শামীমা আক্তার লাকি, জামশেদ আলম, শাহ আলম, বকুল আক্তার দরিয়া, শারমিন নিশু, রোকসানা শাহীন, সুমন ইসলাম ও নাসরিন জেরিন সুলতানা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আলমগীর মাসুদ, কবি ইউনুস ভূইয়া, আলাউদ্দিন, কবি কামাল মাহাতাব, কবি ফজলুল মল্লিক, গাজী রফিক, মোঃ শাহেদ, দোলন, আদ্রিতা, আশরা প্রমুখ।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |