| বঙ্গাব্দ
ad728
ad728

চৌদ্দগ্রামে সীমান্তে ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিজিবি

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-06-2026 ইং
  • 483 বার পঠিত
চৌদ্দগ্রামে সীমান্তে ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিজিবি
ছবির ক্যাপশন: চৌদ্দগ্রামে সীমান্তে ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিজিবি


‎চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে ১৯৯৫০ পিছ ইয়াবাসহ এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিজিবি। আটক খলিলুর রহমান উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ও বাবুর্চি গ্রামের ইদু মিয়ার ছেলে। 

‎গতকাল শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করে বিজিবি ১০ ব্যাটালিয়ান কুমিল্লার অধিনায়ক লেঃ কর্ণেল মীর আলী এজাজ বলেন, ‘১৯৯৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ খলিল নামের এক যুবককে আটক করা হয়েছে। এছাড়াও সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদক নিয়ন্ত্রণে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতারও আহবান জানান তিনি।'

‎জানা গেছে, বিজিবি কুমিল্লা ১০ ব্যাটালিয়নের ভারত সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় আমানগন্ডা বিওপি এর টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাবুর্চি পাড়া নামক স্থান হতে ১৯,৯৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ খলিলুর রহমান নামের এক যুবককে আটক করে। আটককৃত খলিলুর রহমানকে ইয়াবাসহ চৌদ্দগ্রাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

‎চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফ হোসেন বলেন, 'বিজিবি ইয়াবাসহ একজনকে থানায় সোপর্দ করেছে। মামলার প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।'

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group