| বঙ্গাব্দ
ad728
ad728

বিয়ের ৪ দিনের মাথায় ঝরে গেল সাইমুন'র প্রাণ!

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-06-2026 ইং
  • 572 বার পঠিত
বিয়ের ৪ দিনের মাথায় ঝরে গেল সাইমুন'র প্রাণ!
ছবির ক্যাপশন: বিয়ের ৪ দিনের মাথায় ঝরে গেল সাইমুন'র প্রাণ!


নোয়াখালী প্রতিনিধি

কোম্পানীগঞ্জে চরএলাহী ইউনিয়নের এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নবদম্পতির স্বপ্নে বিভোর তরুণ সাইমুন ইসলাম ওরপে সাগর । মাত্র ৪ দিন আগে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পর দম্পতিকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়িতে নিয়ে আসার সময় তাঁর হাসিমাখা মুখের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের নজর কেড়েছিল। কিন্তু সেই আনন্দ ৪ দিনের বেশী স্থায়ী হলো না।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরএলাহী-গাঙচিল সড়কের প্রজেক্ট এরিয়া জহিরের খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

বন্ধু রিফাতকে মোটরসাইকেলে করে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন সাইমুন। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক সাইমুনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ভোরে ঢাকায় নেওয়ার পথে সাইমুন মৃত্যুর কোলে ঢলে পড়েন।

অপরদিকে আহত বন্ধু রিফাত  নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাইমুনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ৪ দিন আগেও যে তরুণ নতুন জীবনের স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিলেন, আজ তাঁর নিথর দেহ ফিরে আসছে বাড়িতে। নববধূ, পরিবার-পরিজন ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

একটি হাসিমাখা বিয়ের ভিডিও আর কিছু মধুর স্মৃতি রেখে না ফেরার দেশে পাড়ি জমালেন সাইমুন ইসলাম। তাঁর এই অকাল মৃত্যু সকলকে গভীরভাবে শোকাহত করেছে।

গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাথা আলার দোকান এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ঘটনাটি নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group