স্টাফ রিপোর্টার
ফেনীর সোনাগাজী উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল ও পেশার অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলায় এক অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে নবাগতদের ফুল দিয়ে বরণ করেন এনসিপির ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক ও দল মনোনীত সোনাগাজী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সুজা উদ্দিন সজীব।
এনসিপি সোনাগাজী উপজেলা শাখার আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এস নাহিয়ান হিমেল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু সাঈদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দলে যোগদানকারীদের মধ্যে রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মী ছাড়াও খতিব, প্রভাষক, চিকিৎসক, আইনজীবী, তরুণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন বলে জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে সুজা উদ্দিন সজীব বলেন, দেশের বিভিন্ন স্থানে এনসিপির প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী মানুষের ধারাবাহিক যোগদানের মাধ্যমে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হচ্ছে।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সোনাগাজী উপজেলা ও ফেনী জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণের সঙ্গে দলের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |