| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়ায় মুহুরী নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 05-06-2026 ইং
  • 579 বার পঠিত
ছাগলনাইয়ায় মুহুরী নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
ছবির ক্যাপশন: ছাগলনাইয়ায় মুহুরী নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন


ছাগলনাইয়া প্রতিনিধি 

ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর সতর নদীরকূল এলাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মহামায়াঘাট ব্রিজ থেকে ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর নদীরকূল সীমানা এলাকা পর্যন্ত দেড় কিলোমিটার বেড়িবাঁধ সংস্কারের দাবীতে গতকাল শুক্রবার সকাল ১১ টায় স্থানীয় মেঘা ব্রিজ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বর্ষা মৌসুমে প্রতি বছরই নদীভাঙনে ঘর-বাড়ি, স্থাপনা, ফসলি জমি ও পরিবেশ বিপর্যয় ঘটে। তাই নদীভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে মানববন্ধনে অংশগ্রহণকারীরা নদী তীরবর্তী ক্ষতিগ্রস্ত উত্তর সতর নদীরকূল গ্রামের মানুষ। এতে গ্রামের শতাধিক মানুষ অংশ নেন। উত্তর সতর নদীরকূল গ্রামের মো ছলিম উল্লাহ, নুরুন নবী, মোঃ ইউসুফ, নুর নবী, সাজ্জাদ হোসেন শাকিল বাবু, বেলাল আহমেদ, আবুল খায়ের, মোঃ ইলিয়াস, মোঃ সফিক ও মোঃ ভূট্রু প্রমুখ বক্তব্য দেন।

এই সময় বক্তারা বলেন, মুহুরী নদীর পাড় ঘেঁষা উত্তর সতর নদীরকূল গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র সড়ক এ বেড়িবাঁধটি। স্বাধীনতার ৫৬ বছরে মাত্র একবার বেড়িবাঁধটি সংস্কার হয়েছিল। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় উক্ত বেড়িবাঁধটি পানির নীচে তলীয় গিয়ে মহামায়া ইউনিয়ন ও ছাগলনাইয়া পৌরসভার কয়েকটি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এরপর স্থানীয় সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনুর উদ্যোগে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ কিছুটা সংস্কার করা হয়। বর্তমানে উক্ত বেড়িবাঁধটি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় রয়েছে। ফলে এবারের বর্ষা মৌসুম আসার সাথে সাথেই এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। এছাড়াও এ দেড় কিলোমিটার কাঁচা সড়কে গর্ত ও কাদা জমে থাকে। এতে অন্তঃসত্ত্বা মা, বয়স্ক ব্যক্তি, অসুস্থ লোকজনকে হাসপাতালে নেওয়া যায়না। কোনো যানবাহন এই গ্রামে ঢ়ুকতে চায় না। অবিলম্বে এ বেড়িবাঁধ সংস্কার হোক। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group