| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীর আর্থ-সামাজিক উন্নয়ন ও শিক্ষা বিস্তারে স্টার লাইন গ্রুপ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 25-05-2026 ইং
  • 1159 বার পঠিত
ফেনীর আর্থ-সামাজিক উন্নয়ন ও শিক্ষা বিস্তারে স্টার লাইন গ্রুপ
ছবির ক্যাপশন: ফেনীর আর্থ-সামাজিক উন্নয়ন ও শিক্ষা বিস্তারে স্টার লাইন গ্রুপ


মোছাদ্দেক আল মাছুম

ফেনীর অন্যতম বৃহৎ শিল্প ও সেবামূলক প্রতিষ্ঠান Star Line Group শুধু পরিবহন ও ব্যবসায়িক খাতেই নয়, শিক্ষা বিস্তার এবং সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায়, পরিচালনায় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদানের মাধ্যমে শিক্ষা খাতে অবদান রেখে চলেছে। শিক্ষার্থীদের অন্তর্নিহিত সুপ্ত প্রতিভার বিকাশ ও দেশাত্ববোধ জাগ্রত করনের মাধ্যমে আদর্শ, দক্ষ ও মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে দেশ ও জাতীর সেবায় অবদান রাখার মহান ব্রত নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা গদ্ধতি অনুকরণ ও অনুসরণের মাধ্যমে স্টার লাইন গ্রুঙ্গ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আলাদা ও স্বাতন্ত্র বৈশিষ্ট্য ধরে রাখতে বন্ধ পরিকর

স্টার লাইন গ্রপের শিক্ষা কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত Starline Sprout International School। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ফেনীতে ইংলিশ ভার্সন শিক্ষার প্রসারে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা, দক্ষ শিক্ষক ও সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করে আসছে। এছাড়াও Star Cadet Line Coaching Center ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করে আসছে। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি মেধাবী শিক্ষার্থীদের প্রস্তুতিতে উল্লেখযোগ্য সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে চলেছে।

স্টার লাইন গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান Feni National College উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করছে। কলেজটি বিভিন্ন একাডেমিক ও সাংস্কৃতিক কার্যক্রমে ধারাবাহিক সফলতা অক্ষুন্ন রেখেছে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্টার লাইন গ্রণ শুধু নিজস্ব প্রতিষ্ঠান নয়, ফেনী'র বিভিন্ন ধর্মীয় ও সাধারণ শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত দান-অনুদান ও সহাযোগিতা অব্যাহত রেখে চলেছে। বিশেষকরে ফেনী হাজারী কলেজ, ফেনী গার্লস্ ক্যাডেট কলেজ, মৌটলী বালিকা উচ্চ বিদ্যালয়, শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ, রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নাসির মেমোরিয়াল কলেজ, সাউথ ইষ্ট কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে দান-অনুদান ও সহযোগিতা অব্যাহত রেখেছে। এছাড়াও হতদরিদ্র ও মেধাবী স্থানীয় শিক্ষার শিক্ষার্থীদের সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, বৃত্তি প্রদান এবং অবকাঠামোগত উন্নয়নে স্টার লাইন গ্রুপের অবদান স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়ে আসছে। ব্যবসার পাশাপাশি শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে মফস্কা পর্যায়ে উদাহরণ সৃষ্টি করেছে স্টার লাইন হল। সময়ের সাথে আগামীর পথে এগিয়ে যেতে এবং এগিয়ে দিতে স্টার লাইন গুষ্প'র পরিচালকবৃন্দ নিরলসভাবে কাজ করে চলছেন। এছাড়াও স্টার লাইন ফুড প্রোডাক্টস্ লিঃ কর্তৃক উৎপাদিত পণ্য ও সেবাসামগ্রী সমূহ রপ্তানীর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে জাতীয় অর্থনীতিতে স্টার লাইন গুণ ব্যাপক ভূমিকা রেখে চলেছে। বর্তমানে স্টার লাইন গ্রুল'র সাথে সংযুক্ত হয়েছে স্টার লাইন স্পেশালাইজড হাসপাতাল। চট্টগ্রাম বিভাগে সরকারি মেডিকেল কলেজগুলো ছাড়া সম্পূর্ণ অত্যাধুনিক ও বিশ্বমানের মেশিনারিজ সমৃদ্ধ হাসপাতাল দ্বিতীয়টি নেই বলে বিশেষজ্ঞগণ মত দিয়েছেন। এখানে আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ সহ সকল বিভাগ চালু রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group