| বঙ্গাব্দ
ad728
ad728

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় কোম্পানীগঞ্জের প্রবাসীর মৃত্যু

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 22-05-2026 ইং
  • 3009 বার পঠিত
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় কোম্পানীগঞ্জের প্রবাসীর মৃত্যু
ছবির ক্যাপশন: আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় কোম্পানীগঞ্জের প্রবাসীর মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া এলাকার প্রবাসী মহিন উদ্দিন (৪২) নিহত হয়েছেন। তিনি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের আবদুল লতিফ ড্রাইভার বাড়ির বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৪ বছর ধরে জীবিকা নির্বাহের তাগিদে আবুধাবিতে প্রবাস জীবন কাটাচ্ছিলেন মহিন উদ্দিন। সেখানে তিনি একটি নির্মাণ কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

গত শনিবার আবুধাবির বানিয়াস এলাকা থেকে রেজিন এলাকায় কোম্পানির একটি সাইটে যাওয়ার পথে তার গাড়িকে পেছন থেকে একটি দ্রুতগামী আরব চালিত গাড়ি ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই জ্ঞান হারান।

পরে তাকে উদ্ধার করে আল-আইনের শেখ তানুন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গত বুধবার দুপুরে তিনি মারা যান।

মহিন উদ্দিন তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন। শৈশবে বাবাকে হারানোর পর পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group