ছাগলনাইয়া প্রতিনিধি
মোঃ আনোয়ারুল আজিম পাটোয়ারী (আজম পাটোয়ারী) একজন সৎ, বিনয়ী ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছাগলনাইয়া পৌরসভাধীন ৩নং ওয়ার্ড হিছাছরা গ্রামের সাবেক কৃষি কর্মকর্তা মরহুম সামছুল হক পাটোয়ারীর তৃতীয় সন্তান। আজম পাটোয়ারী নবম শ্রেণিতে পড়া অবস্থায় ছাগলনাইয়া সরকারি কলেজের সাবেক ভিপি মরহুম আজাদ হোসেন ভূঁইয়ার হাত ধরে ছাত্রদলের রাজনীতিতে নাম লেখান।
এখান থেকেই শুরু হয় তার চ্যালেঞ্জিং ও অনিশ্চয়তায় ভরা জীবনের গতিপথ। ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী এ তরুণ রাজনীতিতে তার নিজ স্পৃহা ও যোগ্যতায় দশম শ্রেণিতে অধ্যয়নকালীন ২০০০ সালে ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। শিক্ষা জীবনে তিনি ২০০১ সালে হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে ২০০৩ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর তিনি বাংলাদেশ পুলিশের গর্বিত চাকুরীতে যোগদান করলেও রাজনীতির মাধ্যমে এলাকার মানুষের সেবা করার তীব্র আকাংখা থেকে চাকুরী ছেড়ে এলাকায় চলে আসেন এবং ছাগলনাইয়া সরকারি কলেজে স্নাতক পর্যায়ের পড়াশোনা শুরু করেন। পড়াশোনার পাশাপাশি পর্যায়ক্রমে ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সহ ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। যার ধারাবাহিকতায় ২০০৯-২০১০ সালে তিনি ছাগলনাইয়া উপজেলা ছাত্র ঐক্যের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনীতির মাঠে তার বলিষ্ঠ নেতৃত্ব, আপোষহীনতা ও দূরদর্শিতার কারণে আওয়ামীলীগ সরকারের আমলে রাজনৈতিক একাধিক মামলার আসামী, জেলবন্দি, নির্যাতন ও জুলুমের স্বীকার হন। এসব মামলা মাথায় নিয়ে তিনি নিজ ব্যবসায় সঠিকভাবে মনোযোগ দিতে পারেননি। বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকায় তার বৃদ্ধ মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যরাও বিভিন্ন সময়ে হয়রানির স্বীকার হন। কিন্তু কোনো কিছুতেই তিনি দমে যাননি। বরং রাজনীতির এ দীর্ঘ পথচলায় তিনি পৌর বিএনপির সদস্য, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এর দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাফর হোসেন মজুমদার ফেনী-১ এর সাংসদ রফিকুল আলম মজনু এর একান্ত সচিব হিসেবে মনোনীত হওয়ায় উনার অনুপস্থিতিতে আজম পাটোয়ারী ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব দক্ষতার সহিত পালন করছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা সহ শিক্ষাক্ষেত্রে অবদানের অংশ হিসেবে হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করে আসছেন। আগামী পৌর নির্বাচনে আজম পাটোয়ারী ছাগলনাইয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের একজন সৎ ও যোগ্য কাউন্সিলর প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |