| বঙ্গাব্দ
ad728
ad728

চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজে ফুলমসের স্ট্রিট লইয়ারিং প্রোগ্রামের ৫ম সেশন অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 17-05-2026 ইং
  • 1941 বার পঠিত
চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজে ফুলমসের স্ট্রিট লইয়ারিং প্রোগ্রামের ৫ম সেশন অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজে ফুলমসের স্ট্রিট লইয়ারিং প্রোগ্রামের ৫ম সেশন অনুষ্ঠিত


ছাগলনাইয়া প্রতিনিধি

ছাগলনাইয়া উপজেলার ৫ং মহামায়া ইউনিয়নের স্টার লাইন স্পেশালাইজড হাসপাতাল ও স্টার লাইন পত্রিকার অর্থায়নে চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে আইন সচেতনতা বৃদ্ধি, অধিকার ও দায়িত্ব সম্পর্কে বাস্তব ধারণা প্রদান এবং সামাজিক দায়িত্ববোধ তৈরির লক্ষ্যে ফেনী ইউনিভার্সিটি ল মুটিং সোসাইটি (ফুলমস) এর উদ্যোগে আয়োজিত “স্ট্রিট লইয়ারিং প্রোগ্রাম”-এর ৫ম সেশন অনুষ্ঠিত হয়েছে। 

প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে “স্ট্রিট লইয়ারিং প্রোগ্রাম-এর ভূয়সী প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের মাঝে আইন সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও অত্যন্ত প্রশংসনীয়। তিনি ভবিষ্যতে ফুলমস-এর সকল ইতিবাচক কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া। কর্মসূচিটি দুটি পৃথক সেশন অনুষ্ঠিত হয়। প্রথম সেশন পরিচালনা করেন ওসি মোহাম্মদ শাহীন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, সাইবার সচেতনতা, সামাজিক দায়িত্ববোধ এবং তরুণ প্রজন্মের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে তিনি এই আয়োজনকে একটি ইতিবাচক ও প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

দ্বিতীয় সেশন পরিচালনা করেন ফুলমস-এর জয়েন্ট সেক্রেটারি বিবি জুলেখা। তিনি শিক্ষার্থীদের মৌলিক অধিকার, ভোক্তা অধিকার, আইনি সচেতনতা এবং দৈনন্দিন জীবনে আইনের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে আলোচনা করেন।

চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজে কলেজের সাবেক সভাপতি ফজলুল করিম লিটনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া বিআরডিবির চেয়ারম্যান ও ফেনী-১ আসনের সংসদ সদস্য মন্ত্রী রফিকুল আলম মজনুর একান্ত সচিব জাফর হোসেন মজুমদার, ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তারেক, চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য আনোয়ার হোসেন ফরাজি, চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাহেরা বেগম, সিনিয়র শিক্ষক আলম, দৈনিক স্টার লাইন পত্রিকার প্রতিনিধি কাউসার হামিদ সিকদার পিনুসহ স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা আরো বলেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তারা সমাজ ও আইন সম্পর্কে আরও দায়িত্বশীল হয়ে উঠবে।

ফুলমস-এর ফাইন্যান্স সেক্রেটারি সানজিদা জান্নাত সায়িমার সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে ফুলমস-এর সাধারণ সম্পাদক কাজী মহিবুল হক সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বক্তব্য প্রদান করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মাঝে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সমাজে ন্যায়বিচার, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানের শেষে আলোচ্য বিষয়গুলোর উপর ভিত্তি করে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সকল অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group