| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 16-05-2026 ইং
  • 2359 বার পঠিত
ফেনীতে খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ফেনীতে খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি

স্থানীয় আজহার মিলনায়তনে খেলাফত মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে নির্ধারিত শাখা দায়িত্বশীলদের নিয়ে গতকাল শনিবার  দিনব্যাপী তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়। 

জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক এবিএম সিরাজুল মামুন।

জেলা সেক্রেটারি মাওলানা সানা উল্লাহ ও জয়েন্ট সেক্রেটারি আজিজ উল্লাহ আহমদীর যৌথ সঞ্চালনায় বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সংগঠনের নোয়াখালী জোনের পরিচালক অধ্যক্ষ মাওলানা আবু সালমান, সহকারী পরিচালক প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, জেলা শাখার সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাওলানা ইসমাইল হায়দার। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা সহসভাপতি অধ্যক্ষ মাওলানা মাইন উদ্দিন চৌধুরী, সহ সেক্রেটারি মুহাম্মদ সাইফুল্লাহ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুর রহীম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা করিমুল্লাহ ভুঁইয়া।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group