| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে ফ্লাইওভার নির্মাণের দাবিতে এনসিপির মানববন্ধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-05-2026 ইং
  • 581 বার পঠিত
ফেনীতে ফ্লাইওভার নির্মাণের দাবিতে এনসিপির মানববন্ধন
ছবির ক্যাপশন: ফেনীতে ফ্লাইওভার নির্মাণের দাবিতে এনসিপির মানববন্ধন


শহর প্রতিনিধি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে ফ্লাইওভার নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত বৃহস্পতিবার বিকালে লালপোল মহাসড়ক ক্রসিং এলাকায় জাতীয় নাগরিক পার্টি সোনাগাজী উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধনে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। 

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ফেনীর দক্ষিণাঞ্চলের মানুষ ফেনী শহরে আসতে লালপোলে মহাসড়কের ক্রসিং এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে বহু মানুষ জীবন হারালেও ফ্লাইওভার অথবা আন্ডারপাস নির্মাণের কার্যত কোন উদ্যোগ নেয়া হচ্ছে না।  

তারা বলেন, ফেনীর মানুষ বারবার প্রতারিত হয়েছে। আমরা এখন লালপোল ফ্লাইওভারের বাস্তবায়ন দেখতে চাই। দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান কার্যক্রম শুরু না হলে আমরা ফেনীবাসিকে সাথে নিয়ে হাইওয়ে ব্লকেডের মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো। 

এনসিপি সোনাগাজী উপজেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত। সোনাগাজী উপজেলা এনসিপির সদস্য সচিব মোশাররফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, জেলা সাংগঠনিক সম্পাদক সূজা উদ্দিন সজিব। 

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, এনসিপির জেলা সংগঠক মোজাম্মেল হোসেন, সোনাগাজী উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন ও যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল নোমান। এসময় জেলা শাখার জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক আবু সাঈদ, সোনাগাজী উপজেলার শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ,যুগ্ম সদস্য সচিব আকবর হোসেন, নুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group