| বঙ্গাব্দ
ad728
ad728

শেষ বিদায়ে সহকর্মীদের ব্যতিক্রমী শ্রদ্ধা অ্যাম্বুলেন্সের সাইরেনে থমকে গেল জনপদ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-05-2026 ইং
  • 371 বার পঠিত
শেষ বিদায়ে সহকর্মীদের ব্যতিক্রমী শ্রদ্ধা  অ্যাম্বুলেন্সের সাইরেনে থমকে গেল জনপদ
ছবির ক্যাপশন: শেষ বিদায়ে সহকর্মীদের ব্যতিক্রমী শ্রদ্ধা অ্যাম্বুলেন্সের সাইরেনে থমকে গেল জনপদ


স্টার লাইন ডেস্ক:

মরহুম নুর আলম ও তাঁর ছেলের মরদেহ দুটি নিয়ে ২৫টি অ্যাম্বুলেন্সের বহর তাঁদের গ্রামের উদ্দেশে রওনা দেয়। এসময় ব্যতিক্রমী এই আয়োজনে আবেগঘন ও হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী হলো ফেনীবাসী। 

গত মঙ্গলবার ঢাকা-চট্রগ্রাম হাইওয়ের কালিদহ অংশে সড়ক দুর্ঘটনায় নিহত অ্যাম্বুলেন্সচালক নুর আলম ও তাঁর ছেলে নুর হাসনাত নিরবের শেষ বিদায়ে ব্যতিক্রমী শ্রদ্ধা জানালেন সহকর্মীরা। মরদেহ বহনে অংশ নেয় ২৫টি অ্যাম্বুলেন্স। সাইরেন বাজিয়ে দীর্ঘ শোকবহর শহর পেরিয়ে গ্রামের বাড়ির পথে যাত্রা করলে থমকে যায় পুরো জনপদ।

গত মঙ্গলবার বিকেলে ফেনীর মিজান ময়দানে জানাজা শেষে সহকর্মীরা নুর আলম ও তাঁর ছেলের মরদেহ পৃথক দুটি অ্যাম্বুলেন্সে তোলেন। 

পরে অন্তত ২৫টি অ্যাম্বুলেন্সের বহর সাইরেন বাজিয়ে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের উদ্দেশে রওনা দেয়। 

উল্লেখ যে, মরহুম নুর আলম ছিলেন একজন এ্যাম্বুলেন্সের চালক। তিনি দীর্ঘদিন থেকে ফেনী ডায়াবেটিস হাসপাতালে এ্যাম্বুলেন্স চালক হিসাবে কর্মরত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group