| বঙ্গাব্দ
ad728
ad728

সন্তানদের জন্য বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত বিবি মরিয়ম

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-05-2026 ইং
  • 460 বার পঠিত
সন্তানদের জন্য বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত বিবি মরিয়ম
ছবির ক্যাপশন: সন্তানদের জন্য বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত বিবি মরিয়ম


ছাগলনাইয়া প্রতিনিধি 

জীবনের সঙ্গে আড়াই বছর ধরে লড়ে যাচ্ছেন বিবি মরিয়ম (৩৩)। হতদরিদ্র বিবি মরিয়ম ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের পূর্ব ঘোপাল (মুহুরী পুকুর) গ্রামের মুলকুতের রহমান ডাক্তার বাড়ীর মৃত আবুল কালামের কন্যা।

মরণব্যাধি পাকস্থলী বা স্টমাক ক্যানসারে আক্রান্ত এই গৃহবধূ এখন ২ শিশু সন্তানদের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান। কিন্তু চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে থমকে গেছে তাঁর চিকিৎসা। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিবি মরিয়মের এখন একটাই আকুতি - ‘আরও কিছুদিন বাঁচতে চাই, সন্তানদের জন্য। ঢাকার কন্টিনেন্টাল হাসপাতাল পিএলসির ডা: শরীফ আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন বিবি মরিয়ম বাঁচতে দেশের বিত্তবান ও মানবিক মানুষের আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, কেমো থেরাপিসহ বনমেরু প্রতিস্থাপন করাতে পারলে সুস্থ্য হয়ে হয়তে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তিনি। কিন্তু বনমেরু স্থাপনসহ চিকিৎসার জন্য প্রায়োজন প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকা।

বিবি মরিয়ম এর প্রতিবেশীরা জানান, তার ছোট ছোট দুটি বাচ্চা। এখনও তারা বুঝতে পারছে না কত বড় অসুখ হয়েছে তাদের মা। চিকিৎসার যে খরচ সেটাও তার পক্ষে জোগাড় করা সম্ভব না। সমাজের হৃদয়বান ব্যক্তিরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে হয়ত তাকে বাঁচাতে পারবেন, মায়ের ভালোবাসা পাবে ছোট দুটি বাচ্চা।

সমাজের হৃদয়বান ব্যক্তিরা যদি কোন সহযোগিতা করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন (সহায়তার জন্য) বিবি মরিয়ম (নিজ) ০১৬৩৩-৩৫৫৩৩৩ (বিকাশ) নাম্বারে।

বিবি মরিয়মের প্রতিবেশীরা বিশ্বাস দেশবাসী তার সাহায্যে এগিয়ে আসবেন। সুস্থ হয়ে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group