| বঙ্গাব্দ
ad728
ad728

চৌদ্দগ্রামে ফারিয়ার উদ্যোগে মানববন্ধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-05-2026 ইং
  • 1676 বার পঠিত
চৌদ্দগ্রামে ফারিয়ার উদ্যোগে মানববন্ধন
ছবির ক্যাপশন: চৌদ্দগ্রামে ফারিয়ার উদ্যোগে মানববন্ধন


চৌদ্দগ্রাম প্রতিনিধি

ঔষধ বিপণন পেশার মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত অধিকার প্রতিষ্ঠার দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে ফারিয়ার উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদ সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানির প্রায় ১৫০ জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অংশগ্রহণ করেন। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা ও একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

চৌদ্দগ্রাম উপজেলা ফারিয়ার আহ্বায়ক মো. জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ ও সাংগঠনিক সম্পাদক মো. সানাউল্লাহ। এ সময় বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী হওয়া সত্ত্বেও কিছু অসাধু মহলের নেতিবাচক আচরণ ও অপপ্রচারের কারণে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। তারা অবিলম্বে এ পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও অভিযোগ করেন, সমাজে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিয়ে বিরূপ মনোভাব সৃষ্টি করা হচ্ছে, যা তাদের স্বাভাবিক কর্মপরিবেশকে ব্যাহত করছে। দ্রুত সময়ের মধ্যে পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সভাপতির বক্তব্যে মো. জামাল হোসেন বলেন, “কিছু কুচক্রী মহল আমাদের দালাল হিসেবে আখ্যায়িত করছে। অথচ হাসপাতালগুলোতে যারা প্রকৃত দালালি করে বেড়ায়, তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই, প্রকৃত দালালদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।”

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group