| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে জুলাই শহীদ সবুজ হত্যা মামলায় নিজাম হাজারী, মাসুদ চৌধুরীসহ ১২৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-05-2026 ইং
  • 3097 বার পঠিত
ফেনীতে জুলাই শহীদ সবুজ হত্যা মামলায়  নিজাম হাজারী, মাসুদ চৌধুরীসহ ১২৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন
ছবির ক্যাপশন: ফেনীতে জুলাই শহীদ সবুজ হত্যা মামলায় নিজাম হাজারী, মাসুদ চৌধুরীসহ ১২৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন


শহর প্রতিনিধি 

ফেনীর মহিপালে ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টমটম চালক মো. সবুজ হত্যা মামলার বিচার শুরু হয়েছে। নিষিদ্ধ রাজনৈতিক দল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী সহ সব আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করে স্বাক্ষ্য গ্রহণের আদেশ দেন বিচারক। এর মধ্যদিয়ে মহিপালে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হওয়া ৭টি হত্যাসহ ২৪টি মামলার মধ্যে প্রথম কোন মামলার বিচার শুরু হলো। গত ৫ মে মঙ্গলবার দুপুরে ফেনীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা: সিরাজুদ্দৌলাহ কুতুবী এ আদেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঞা বলেন, আসামী কারা তা মুখ্য বিষয় নয়, ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি হবে আশা ফেনীবাসীর।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের নির্বিচারে করা গুলিতে প্রাণ হারান মো. সবুজ। পরে ওই বছরের ১৩ আগস্ট সবুজের ভাই মো. ইউছুফ বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন। মামলায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী সদর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, সাবেক ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ ৬৫ জনের নাম উল্লেখ ও আরো ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

গত বছরের ২২ ডিসেম্বর পলাতক থাকায় নিজাম উদ্দিন হাজারীসহ পলাতক ৭১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তার আগে ৯ ডিসেম্বর মামলায় এজাহারনামীয় ৬৫ জন ও তদন্তে নাম পাওয়া আরও ৫৯ জনসহ মোট ১২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করা হয়। ইতোমধ্যে এ মামলায় এজাহারনামীয় ৫ জন ও সন্দেহভাজন ৩৯ জনসহ মোট ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। 

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে সংঘটিত নৃশংস এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ফেনী মডেল থানায় ২৪টি মামলা করা হয়েছে। তার মধ্যে ৭টি হত্যা ও ১৭টি মামলায় হত্যাচেষ্টা ও সহিংসতার অভিযোগ আনা হয়েছে। ফেনীর ঘটনায় মোট ৮টি হত্যা মামলার মধ্যে ৩টির চার্জশিট দাখিল করা হয়। এ ঘটনায় মাহবুবুল হক মাসুম হত্যা মামলার প্রধান আসামী আওয়ামী লীগ সভাপতি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নামও চার্জশিটে রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group