স্টাফ রিপোর্টার
ফেনীতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, তরুণ প্রজন্মের সার্বিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস এ উদ্যোগ বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি শিক্ষার উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, “যেমন একটি বিল্ডিংয়ের ছাদে উঠতে হলে সিঁড়ি অতিক্রম করতে হয়, তেমনি প্রকৃত শিক্ষা অর্জনের জন্য ধাপে ধাপে এগোতে হয়।” তিনি আরও বলেন, শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত ব্যক্তির শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশ নিশ্চিত করা।
মন্ত্রী উল্লেখ করেন, “শুধু মুখস্থ বিদ্যায় জ্ঞানী হওয়া যায় না; খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল মনন গড়ে তুলতে হবে।” তিনি বলেন, শারীরিক ও মনস্তাত্ত্বিক কার্যকলাপের মাধ্যমে তরুণদের এগিয়ে নিতে হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, এই উদ্যোগ দ্রুত ইউনিয়ন থেকে পৌরসভা পর্যায়ে ছড়িয়ে পড়বে এবং তরুণ সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
এছাড়া তিনি বলেন, “শহীদ জিয়া ‘নতুন কুঁড়ি’ সাংস্কৃতিক কার্যক্রম শুরু করেছিলেন, আর তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করে সেই উদ্যোগকে আরও এগিয়ে নিচ্ছেন।
গতকাল শনিবার বিকেলে সিলেট স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে ফেনীতে খাইরুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) ফাহমিদা হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-৩ (দাগনভূঞা- সোনাগাজী) আসনের সংসদ সদস্য- বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি) এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মু. শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.কে.এম. ফয়সাল, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি ফাহমিদা হক জানান, এ কার্যক্রমের মাধ্যমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখা হবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |