| বঙ্গাব্দ
ad728
ad728

মিরসরাইয়ে ২২৫ শিক্ষার্থীকে বৃত্তি দিলো শিক্ষক ফেডারেশন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-04-2026 ইং
  • 374 বার পঠিত
মিরসরাইয়ে ২২৫ শিক্ষার্থীকে বৃত্তি দিলো শিক্ষক ফেডারেশন
ছবির ক্যাপশন: মিরসরাইয়ে ২২৫ শিক্ষার্থীকে বৃত্তি দিলো শিক্ষক ফেডারেশন


মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পুরস্কার ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি ছিলেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

শিক্ষক ফেডারেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, গনকছরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দীন মীর শাহিন ও আল হেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়া উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি আহবায়ক মো. নুরুচ্ছাফা, শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা রাশেদা আক্তার, মিরসরাই উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি শিহাব উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম, জেবি স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার ও এফআইকে প্রপার্টিজ ব্যবস্থাপক দ্বীন মোহাম্মদ। 

শিক্ষক ফেডারেশনের কর্মকর্তারা বলেন, ‘প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত উপজেলার অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের ৬ শত শিক্ষার্থী শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। সেখান থেকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ২২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। তাদেরকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।’


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group