| বঙ্গাব্দ
ad728
ad728

বিরলীতে বীর মুক্তিযোদ্ধা আবদুল গোফরানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-04-2026 ইং
  • 369 বার পঠিত
বিরলীতে বীর মুক্তিযোদ্ধা আবদুল গোফরানকে   রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ছবির ক্যাপশন: বিরলীতে বীর মুক্তিযোদ্ধা আবদুল গোফরানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


সদর প্রতিনিধি:

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের বাসিন্দা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী মুক্তিযোদ্ধা আবদুল গোফরান এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। 

শনিবার (১১ এপ্রিল) বাদ জোহর মরহুমের নিজ বাড়ির দরজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার উপস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এরআগে জাতীয় পতাকা ঢাকা মরহুমের কফিনে ফুল দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন ইউএনওসহ উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা।

নামাজে জানাজা পূর্বে মরহুমের ভাতিজা কাওসার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ নিয়ে স্মৃতিচারণ করেন পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী মেম্বার, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন এমএ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাবুল হোসেন মেম্বার, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম, বর্তমান আহবায়ক মাস্টার গোলাম সরওয়ার সেলিম, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, জায়লস্কর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মরহুমের ভাতিজা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা খোরশেদ আলম, মরহুমের বড় ভাই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা  আবদুল বারিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন। 

উল্লেখ, বীর মুক্তিযোদ্ধা আবদুল গোফরান (৭২) শুক্রবার রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group