পরশুরাম প্রতিনিধি:
পরশুরাম ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩০০ জন কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
বুধবার (৯ এপ্রিল) উপজেলা চত্বর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া সুলতানা। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি (গড়চ) সার এবং ১০ কেজি ডিএপি (উঅচ) সার প্রদান করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎসাহিত করতেই সরকারের এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
অনুষ্ঠানে ইউএনও সাদিয়া সুলতানা বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। সরকারের এই প্রণোদনা কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, উন্নত মানের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কৃষকরা অধিক ফলন পাবেন। কৃষি বিভাগ সব সময় কৃষকদের পাশে রয়েছে।
বাউরপাথরের কৃষক আব্দুল কাদের প্রণোদনা পেয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, বিনামূল্যে বীজ ও সার পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। এতে আমাদের উৎপাদন খরচ কমবে এবং ভালো ফলনের আশা করছি।
কৃষক আব্দুল মালেক বলেন, সরকারের এই সহায়তা পেয়ে আমরা উপকৃত। এতে কৃষিকাজে নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি।
একর্মসূচি কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও সন্তোষের সৃষ্টি করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |