| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে দুদক এর আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 07-04-2026 ইং
  • 226782 বার পঠিত
ফেনীতে দুদক এর আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ছবির ক্যাপশন: ফেনীতে দুদক এর আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


স্টার লাইন ডেস্ক:

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত নোয়াখালী কার্যালয় এর আয়োজনে গতকাল মঙ্গলবার ফেনীর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ফেনী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আবদুল মোতালেব এর সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুদক সমন্বিত নোয়াখালী কার্যালয় এর উপ-পরিচালক মো. ফারুক আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন, দুদক সমন্বিত নোয়াখালী কার্যালয়ের উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী ও কোর্ট পরিদর্শক মোহাম্মদ ইদ্রিচ।

বক্তব্য রাখেন, ফেনী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আরিফুল আমিন রেজভি সহ বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৫টি উপজেলা ও জেলা কমিটির নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group